বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা আর সংসদে কথা বলার দক্ষতা বিবেচনা করেই এসব আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত দুই দিনে ফরম বিক্রি হয়েছে এক হাজার ২৫টি। আজ শনিবার মনোনয়ন ফরম উত্তোলন ও জমার শেষ দিন আজ। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি।
মনোনয়ন প্রত্যাশীদের আশা, গত দেড় যুগ গ্রেপ্তার-নির্যাতন-নিপীড়ন সহ্য করে যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাদেরকেই বিবেচনা করবে দল।
নির্বাচিত হলে কি ভূমিকা রাখবেন তা নিয়ে কথা বলেন বিএনপির নারী নেত্রীরা।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বিবেচনায় রাখা হবে।
১২ মে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেবেন নির্বাচিত সংসদ সদস্যরা।