ঢাকায় ১৮ এপ্রিল গণমিছিলসহ তিন দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের

রাজধানীতে আগামী ১৮ এপ্রিল গণমিছিলসহ সারা দেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াতে ইসলামীর মিয়া সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

তিনি জানান, আগামী ১৮ এপ্রিল গণমিছিল করবে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোট। ২৫ এপ্রিল ঢাকার বাইরে সকল বিভাগীয় জেলেয়া গণমিছিল করবে তারা। এ ছাড়া ২ মে সকল জেলায় গণমিছিল করা হবে।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের যে গণরায় তা বাস্তবায়ন করাই এই আন্দোলনের মূল উদ্দেশ্য। 

তিনি আরও বলেন, রাষ্ট্রব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। এখন প্রয়োজন জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদকে আইনে রুপান্তর করে তা সংবিধানে যুক্ত করতে হবে।