যোগ্যতার ভিত্তিতেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাই করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আগে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে তাদেরকে মূল্যায়ন করবে মনোনয়ন বোর্ড।’
গঠনতন্ত্র অনুযায়ী সাক্ষাৎকারের সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে প্রায় ৪০০ জন প্রার্থী সাক্ষাৎকারে অংশ নেন। এ পর্যায়ে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়।
আগামীকাল শনিবার পর্যায়ক্রমে চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। আসন বণ্টন অনুযায়ী, বিএনপি জোট পাবে ৩৬টি আসন। ভোটগ্রহণ হবে আগামী ১২ মে।