আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি সরকার শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তায় বিশ্বাস করে। ইতোমধ্যেই বিএনপি সরকার শ্রমিকদের জন্য নানা প্রণোদনা ঘোষণা করেছে। বিএনপির শ্রমিকের অধিকার ও মর্যাদা বুঝে তাই নির্বাচনী ইশতেহারে শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদার বিষয়গুলো ঘোষণা করেছে।’
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে শ্রমিকদের অধিকার নিয়ে নানা কথা বলেছিল, কিন্তু নির্বাচনী ইশতেহারে সেরকম কোনো প্রস্তাবনা দেখতে পাইনি। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।’
প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলেও প্রত্যাশা করেন নজরুল ইসলাম খান।