সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ১৪ পদের ১৩টিতে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের ফল ঘোষণার পর ফুল দিয়ে বিজয়ীদের বরণ করে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে ২০২৬-২০২৭ মেয়াদে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির প্রধান বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।

নীল প্যানেল থেকে সভাপতি পদে এএম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। অন্যান্য বিজয়ীরা হলেন– সহসভাপতি পদে মাগফুর রহমান শেখ ও শাহজাহান।

কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান ও সহসম্পাদক পদে মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল ও মাকসুদ উল্ল্যাহ বিজয়ী হয়েছেন। সদস্য পদে নীল প্যানেল থেকে নির্বাচিত ছয়জন।

তবে জামায়াত সমর্থিত প্যানেল থেকে একজন সদস্য নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯৭ জন। ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।