জামিন চাই না, বাড়ি যাওয়ার দরকার নেই: দীপু মনি

স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে দীপু মনি জানান, অসুস্থ স্বামীর পাশে থাকতে জামিনের আবেদন করেছিলেন তিনি। যেহেতু সম্প্রতি তিনি মারা গেছেন, তাই এখন আর বাড়ি যাওয়ার দরকার নেই।  

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে দীপু মনি জানান, অসুস্থ স্বামীর পাশে থাকতে জামিনের আবেদন করেছিলেন তিনি। যেহেতু সম্প্রতি তিনি মারা গেছেন, তাই এখন আর বাড়ি যাওয়ার দরকার নেই।  

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপু মনি। ট্রাইব্যুনাল অনুমতি দিলে এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে কথা বলেন তিনি।

আদালতকে দীপু মনি বলেন, ‘আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফীক নাওয়াজ সাত বছর শয্যাশায়ী ছিলেন। তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন তিনি।’

তবে দীপু মনি এই আক্ষেপের বিষয়টি আমলে নিয়ে আদলত জামিন প্রত্যাহারের আবেদন মঞ্জুর না করে, আগামী ১৭ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেছেন। এদিন ট্রাইব্যুনাল-১ এ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দীপু মনিসহ ৯ জনকে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর