জিয়ার আদর্শে চললে বারবার ক্ষমতায় আসবে বিএনপি: দুলু

জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম বার্ষিকী উপলক্ষে গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব বাজেট ঘোষণার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময়ে উপস্থিত বক্তরা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবে বিএনপি। আগামীর বাংলাদেশ হবে জনগনের, সেদিকেই এগিয়ে যাচ্ছে তারেক রহমান। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে বিএনপি।