আওয়ামী লীগ দেশের গ্রামীণ অবকাঠামো ধ্বংস করেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার দেশের গ্রামীণ অবকাঠামো ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীতে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় গ্রামীণ জনপদের উন্নয়নে নিয়োজিত বিআরডিবির মতো প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল। বর্তমান সরকার এই প্রতিষ্ঠানটি আবারও সচল করবে।’  

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ‘গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। জনগণের ভোটে নির্বাচিত এই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ এলাকার টেকসই উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

কৃষি কার্ডের বিষয়ে মন্ত্রী বলেন, ‘কৃষি কার্ডের মতো যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে সরকার গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সরকার ফ্যামিলি কার্ডসহ নানা উদ্যোগে দেশের প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করবে।’