সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম

বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির অসুস্থ তিন নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিল তিনি এ কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি মহল বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় ঘটনায় রূপ দিতে চায়। সরকারকে ক্ষমতাচ্যুত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। দেশের উন্নয়নে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার। তার মধ্যে কোনো প্রতিহিংসা নেই। অথচ এই পরিবারই সবচেয়ে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে তারা সেই সুযোগ পাননি। এ কারণে এক ধরনের অস্থিরতা থাকতেই পারে। তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘অনেকে অনেক ধরনের জনপ্রিয়তার দাবি করেন। আমি কাউকে ছোট করছি না। কিন্তু দেশবাসী গণ-অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে। কারণ, ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা বিএনপিকেই ভোট দিয়েছে।’

বিএনপির তিন প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ ও চিকিৎসাধীন। তাদের সুস্থতা কামনায় এ আয়োজনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার। 

মন্ত্রী বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। 
২০২৬-২৭ অর্থ বছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বুধবার জাতীয় সংসদের এলডি...
পরাজিত ফ্যাসিস্টদের অবিশিষ্ট অংশ রয়ে গেছে। তাদের রুখে দিতে জুলাই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও মাস্টারমাইন্ড প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। রোববার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিমান প্রতিমন্ত্রী এম...
ছোট জাতের একদল কুকুরকে মেক্সিকোর জাতীয় ফুটবল দলের জার্সি পরিয়ে মাঠে এসেছেন এক সমর্থক। প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন কোনো কুকুরের প্রদর্শনী। তবে বাস্তবে এটি বিশ্বকাপের উন্মাদনায় নিজের দেশের প্রতি...
নওগাঁর চকপ্রসাদ মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে জাল সনদে ৪১ বছর শিক্ষকতা করার অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত...
অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ফেনীর দাগনভূঞায় মা ও মেয়েকে ধর্ষণের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোর্শেদ খান...
লোডিং...

এলাকার খবর