বিভিন্ন কার্ডের বদলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় তিনি জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোণার মোহনগঞ্জে পৌর শহরের রেলস্টেশন এলাকায় পথসভায় এ কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, সরকারকে আমরা বলেছি বিভিন্ন কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন। যদি মানুষের কর্মসংস্থান নিশ্চিত না হয় উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে; বিশেষত তরুণদের যারা শিক্ষিত অথবা শিক্ষাহীন অবস্থায় রয়েছেন তাদের যদি কর্মসংস্থান নিশ্চিত করতে না পারেন তাহলে এই দেশের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আপনি কার্ড দেবেন– এইসব কার্ড সত্যিকার দুর্দশাগ্রস্থ মানুষদের কাছে পৌঁছাবে? নাকি ছাত্রদল, যুবদল; না আপনার দলের লোকজনের কাছে শুধু যাবে, এটা কীভাবে আপনি নিশ্চিত করবেন? কারণ অতীতে ও আমরা দেখেছি এগুলো দলীয় লোকজন পায়, গরীব মানুষ আর পায় না। সরকারের প্রতি আহ্বান থাকবে যেসব কার্ড দিচ্ছেন সেটা যাতে যথাযথভাবে যারা আসলেই দুর্দশাগ্রস্ত তারাই যেন পায়। দলীয়করণ যাতে না করা হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের লাখ লাখ তরুণ রাজপথে নেমেছেন। তারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। আমরা এই দেশের কোনো বৈষম্য দেখতে চাই না। কোন দুর্নীতি দেখতে চাই না। সন্ত্রাসবাদ দেখতে চাই না। আমরা এই দেশে কোনো চাঁদাবাজ দেখতে চাই না।
এসময় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠানসহ অন্যরা বক্তব্য রাখেন।
এর আগে, এনসিপি নেতারা খালিয়াজুরী উপজেলা সদরের কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখেন না। শেষে রাতে নেত্রকোণা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতারা।