রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন বিচার দাবি হাস্যকর: রাশেদ খাঁন

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। শুক্রবার রাতে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ কথা বলেন। 

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে রাশেদ খান এ মন্তব্য করেছেন। 

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে দায়মুক্তি দেওয়া হয়েছে। নাহিদ ইসলামরা যদি সংবিধান মেনে সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ না নিয়ে বিপ্লবী সরকার গঠন করত, সেক্ষেত্রে দায়মুক্তির প্রসঙ্গ আসতো না। এবং সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত। 

রাশেদ খাঁন আরও বলেন, কিন্তু সদ্য বিদায়ী রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে তাকে একপ্রকার ক্ষমা করে দিয়ে নতুনভাবে বৈধতা দিয়েছিলো নাহিদ ইসলামদের পরামর্শে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। আপনি কাউকে ক্ষমা করে দিয়ে ও একপ্রকার নতুনভাবে মূল্যায়ন করে, আবার তার বিচার দাবি করতে পারেন না। 

নাহিদ ইসলাম ও তার সহকর্মীদের ক্ষমা চাওয়া উচিত বলেও মনে করেন রাশেদ খাঁন। 

তিনি বলেন, বরং নাহিদ ইসলামদের ভুলের জন্য তাদেরই উচিত জাতির কাছে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করা। তারা এখন জনগণকে আইওয়াশ করতে রাষ্ট্রপতির বিচার দাবি করছে। কিন্তু এই বিচার কেন তাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করেনি? সদ্য বিদায়ী  রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, আবার এখন তার বিচার দাবি করা হাস্যকর!

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, আপনি কার্ড দেবেন– এইসব কার্ড সত্যিকার দুর্দশাগ্রস্থ মানুষদের কাছে পৌঁছাবে? নাকি ছাত্রদল, যুবদল; না আপনার দলের লোকজনের কাছে শুধু যাবে, এটা কীভাবে আপনি নিশ্চিত করবেন?...
পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে এক সমাবেশে...
ভারতের দিল্লীতে বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে দেশটির বর্তমান প্রধামন্ত্রী মোদিকেও পালাতে হতে পারে এবং মনে হয় শেখ হাসিনা তাঁকে নিয়েই বাংলাদেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ইশরাক হোসেন আরও বলেন, যে গোষ্ঠী গণমাধ্যম, অর্থ ও রাজনৈতিক পরিচয়ধারী ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে বিএনপির প্রার্থী ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদের কর্মকাণ্ড রাজনৈতিক ও...
রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে মিরাজ আহমেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণ হয়। পরে সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে...
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেট কারসহ মাদকের বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে ​লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াত দলীয় সংসদ সদস্য গাজী নজরুলের অপরাধের নেপথ্য কারণের কথা বলতে গিয়ে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর