ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই সেদেশে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বৃহস্পতিবার ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত ও দেশের সার্বভৌমত্বকে অপমান করেছে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত। এটি জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমানজনক আচরণ। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।
তিনি বলেন, পালিয়ে যাওয়ার দিনে শেখ হাসিনাকে এই সুযোগ করে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অপমান করা হয়েছে। রিজভী আরো বলেন,
রিজভী আরও বলেন, বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে হাঁটে তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত সেই পথে বাঁধা তৈরি করে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।