নিত্যপণ্যের দাম কমানোসহ নানা দাবিতে ১১ দলের ৫ দিনের কর্মসূচি 

তেল-গ্যাসের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ কয়েক দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। লং মার্চে দমন পীড়ন চালালে সরকারকে পস্তাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে দলীয়করণ বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট নিরসন করতে হবে।

জামায়াত আমির বলেন, তেল, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতির নিরসনসহ ১১ দফা দাবিতে এ কর্মসূচি। ৫ সেপ্টেম্বর থেকে ৪ দিনের লং মার্চ শেষে ঢাকায় মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট।