সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’
বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর। তাদেরকে চুরি করার সুযোগ না দেয়ায় তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে। আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।’
এসময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য দেন।