দিল্লিতে শেখ হাসিনার ব্রিফিং, সার্বভৌমত্বের জন্য হুমকি: এনসিপি

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম

দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রিফিং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ ঘটনাকে বহিরাগত শক্তির হস্তক্ষেপ এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হিসেবে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার ব্রিফিং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে এনসিপি। শেখ হাসিনার দৃশ্যমানতা ছিল না, শুধু কণ্ঠ ছিল, যা সন্দেহের উদ্রেক করেছে। শেখ হাসিনাকে দাবার ঘুঁটি করতে দেওয়া হবে না। গতকাল সাকিব আল হাসানকেও প্রেস ব্রিফিংয়ে অংশ নিতে দেখা গেল। এর মধ্য দিয়ে তাঁর অবস্থান পরিষ্কার হলো।’

এ ঘটনাকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা দাবি করে তিনি বলেন, ‘যার সুযোগ নিচ্ছে খুনি হাসিনা ও ভারত।’

সংবাদমাধ্যমের সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘কিছু মিডিয়া শেখ হাসিনার সংবাদ সম্মেলনকে প্রমোট করার চেষ্টা করেছে নানাভাবে। অপচেষ্টা করেছে। এটি তথ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা। মিডিয়ার আইন ভঙ্গের বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে আশা।’

এ ঘটনার জন্য ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবিও জানায় এনসিপি। আসিফ মাহমুদ বলেন, ‘উদ্বেগ ও হতাশা নিয়ে দেখেছি গণ-অভ্যুত্থানের বার্ষিকীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ব্রিফিং করতে দিয়েছে ভারত। এর মধ্য দিয়ে নয়াদিল্লি বাংলাদেশের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি চরম অসম্মান দেখিয়েছে।’

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনাকে কূটনৈতিক সম্পর্কের হাতিয়ার করতে দেওয়া হবে না।’

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস–সংকট ও  বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লংমার্চ কর্মসূচির ঘোষণা...
ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই সেদেশে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের পরিকল্পনা বিএনপির। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের প্রভাবমুক্ত এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিলে চূড়ান্ত হবে নেতৃত্ব।...
ভারত থেকে দেওয়া পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
ডান প্রান্তে এস্তেভাওর চোখ ধাঁধানো ড্রিবলিং, বোকা বানাচ্ছেন একের পর এক ডিফেন্ডারকে। বাঁ দিক দিয়ে ওয়েসলির ঝড়ের গতির দৌড়, মাঝমাঠে আন্দ্রে সান্তোসের নিখুঁত নিয়ন্ত্রণ, আর বক্সের ভেতরে জোয়াও...
গত দুই–তিন দিন ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফের অশান্ত। প্রশ্ন উঠেছে, আবারও ফিরছে পুরোনো সেই দলীয় সংঘাত? কেন একই সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল বিভিন্ন ছাত্রসংগঠন? আজ আমরা আলোচনা করব,...
সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসকসহ বাংলাদেশ ব্যাংকের আরও চার কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বসারকে প্রশাসক হিসেবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 
গাজা যুদ্ধ, হরমুজ সংকট, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা—সবকিছুর মাঝেও হঠাৎ করেই একটি ইস্যুতে একজোট হয়ে গেল প্রায় ২০টি মুসলিম দেশ। এবার আলোচনার কেন্দ্রবিন্দু গাজা নয়, ইরানও নয়। কেন্দ্রে রয়েছে আল-আকসা...
লোডিং...

এলাকার খবর