জামায়াত মানবতা চায়, ন্যায় ও হকের পক্ষে কাজ করার আহ্বান জানায়: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানবতা চায়, ন্যায় ও হকের পক্ষে কাজ করার আহ্বান জানায়। আজ শনিবার রাজধানীর কাকরাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ এই স্লোগানে জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির উলামা সমাজের প্রতি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহবানের পাশাপাশি নানা দিকমূলক পরামর্শ দেন। 

জামায়াত আমির বলেন, ‘আলেম সমাজের আরও সচেতন হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আগামীর সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে উলামারা।’