গণ-অভ্যুত্থানের সাথে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির: রাশেদ খান

গণ-অভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

গণ-অভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ শনিবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় গণ-অধিকার পরিষদের সাবেক নেতা রাশেদ খান বলেন, ‘একজন মজলুম নেতা হিসেবে আমি ডা. শফিকুর রহমানকে পছন্দ করতাম। কিন্তু তিনি যে আসলে মুখোশধারী ছিলেন সেটা গণ-অভ্যুত্থানের পরে আমরা দেখলাম। তিনিই সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অর্থাৎ গণ-অভ্যুত্থানের সাথে সর্ব প্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান।’

তিনি বলেন, ‘শফিকুর রহমানকে নিয়ে কী বলবো, তিনি নাকি বিএনপির পতন ঘটিয়ে দেবেন। ডা. শফিকুর রহমান তো জীবিতই ছিলেন। তার নেতৃত্বে মগবাজারের তালাটাও খোলা যায়নি। এখন আমি এই কথা-বার্তাগুলো বলি চোখে আঙুল দিয়ে তাদের মোনাফিকির রাজনীতি আমি মানুষের সামনে ধরিয়ে দেই। যেমন তাদের একজন তাদের একজন প্রভাবশালী নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, তিনি বিদেশিদের সাথে বৈঠক করে বললেন যে–আমরা (জামায়াত) শরীয়া আইন কায়েম করবেন এইটা আমরা কোথাও বলি নাই। এমনি তাদের ইশতেহারে কোথাও বলা নাই তারা শরীয়া আইন কায়েম করবে। এই মোনাফেক রাজনৈতিক দল জাতীয় সংসদে সাধারণ মানুষের আই ওয়াশ করার জন্য বলছে–আমরা কোরআনের আইন চাই, শরীয়া আইন চাই। এই যে ইসলাম নিয়ে জামায়াতে ইসলামী ভণ্ডামি করছে। এর আগে নির্বাচনের আগে আমরা তাদের জান্নাতের টিকিট বিক্রি করা দেখেছি। তারা কী করে নাই? ক্ষমতায় আসার জন্য তারা এমন কোনো অন্যায়, অপরাধ, অপকর্ম, মিথ্যাচার, ভণ্ডামি, মুনাফেকি বাকি ছিল না যে তারা করে নাই।’

তিনি বলেন, ‘এই দেশের জনগণ তারা বুঝতে পেরেছে যে এই দেশে যতটুকু পরিবর্তন সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এবং বর্তমানে বাংলাদেশে যদি পরিবর্তন হয় সেইটা হবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমি এ দেশের জনগণকে বলব যে, বাংলাদেশের পরিবর্তন যদি হয় সেটা তারেক রহমানের হাত ধরে হবে।’ 

এ সময় নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান, ‘নাহিদ ইসলাম গণ-অভ্যুত্থান পর্যন্ত তিনি ঠিক পথেই ছিলেন। কিন্তু যে সময়ে জামায়াতের ফাঁদে পা দিয়েছেন, তিনি আসলে তখন বিপথগামী হয়েছেন।’

জুলাই জাদুঘরে বিএনপির দলীয় বয়ানই বেশি প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে জাদুঘর পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। 
মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষযক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‌‘আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপির...
বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর অল্প সময়ের মধ্যে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট সার্কিট হাউজে স্থানীয়...
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস–সংকট ও  বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লংমার্চ কর্মসূচির ঘোষণা...
সফটওয়্যারের মাধ্যমে অপতথ্য চিহ্নিত করতে তথ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন...
দিল্লিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে ভারত। এসব এক সাথে চলতে পারে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পেশাজীবীদের রাজনীতির কারণে দায়িত্বে বিঘ্ন কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-রোম-ঢাকা রুটের ফ্লাইট বিজি৩০৬ রোমের ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটির কারণে বিলম্বিত হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর