কথা বলতে না দেওয়া আরেকটি কর্তৃত্ববাদ: গোলাম পরওয়ার

জামায়তে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশে খুন চলবে দুর্নীতি চলবে অথচ এটি নিয়ে কথা বলা যাবে না, এটা আরেকটি কর্তৃত্ববাদ।’

শনিবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘‎প্রাইভেট সেক্টরের হাতে জ্বালানি খাতকে ছেড়ে দেওয়ার বিরোধিতা করেছে জামায়াত ইসলামি।’

জামায়তে ইসলামীর সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘আওয়ামী লীগের মতোই যদি দেশে লুটপাট চলে, তাহলে জুলাই আন্দোলনের কি প্রয়োজন ছিল?’