বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে। বৃহস্পতিবার দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মর্মে সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, বিএনপি’র গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট রুহুল কবির রিজভী-কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বিএনপি মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হওয়ায় মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন তিনি।