আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আলোচনাসভা এ কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জিয়াউর রহমানকে হত্যা করে, খালেদা জিয়াকে কারাগারে নিয়ে তারেক রহমানের মাঝার হাড় ভেঙে বিদেশে পাঠিয়ে বিএনপিকে ধংস করা যায়নি। মানুষের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করেছে।
বিএনপির এই নেতা বলেন, আগামী কিছুদিনের মধ্যেই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে সরকার।
শেখ হাসিনা আসতে চান উল্লেখ করে দুলু বলেন, বিএনপি তাকে ওয়েলকাম করতে চায়। সালাহউদ্দিন কাদের চৌধুরী, দেলাওয়ার হোসেন সাঈদীসহ যাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে তাদের পরিবারকে নিয়ে প্রবেশ পথে অবস্থান করবে বিএনপি।