তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট: রিজভী

তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয় শীর্ষক সেমিনারের এসব কথা বলেন তিনি।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের সমাধানে সরকারের উদ্যোগকে পাশ কাটিয়ে বিভ্রান্তি সৃষ্টির একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে বিরোধিতার জন্য বিরোধিতা বিরোধীদলের কাজ হতে পারে না।’

তিনি বলেন, ‘দেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী নয় বলেই এমন করা যাচ্ছে। সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘একটা সংকট দেখা দিয়েছে। এটা তারেক রহমান বা সরকারের সৃষ্ট সংকট নয়, এ সংকট বৈশ্বিক। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় এ সংকট। যেখানে এলএনজি আমদানি করতে হয় সেখানে এই পরিস্থিতিতে কি করতে পারে সরকার। এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেও এ সংকট। টার্মিনাল মেরামতে কাজ চলছে।’

তিনি বলেন, ‘বিরোধীদল এ বিষয়গুলো বুঝতে চাচ্ছে না। তাদের পরামর্শ দিতে বলা হয়েছে, তারা তা দিচ্ছে না। জনগণকে বিভ্রান্ত করার জন্য বিরোধীদল যা করছে, তাতে রাজনৈতিক লাভ ছাড়া আর কি?’

রিজভী বলেন, ‘বর্তমান সংকটের কারণ সতেরো বছরের আওয়ামী লীগ সরকারের এ খাতের দুর্নীতি ও লুটপাট।’

তিনি আরও বলেন, ‘যেহেতু এই সংকটে এখন সরকারের কিছু করার নাই সেহেতু কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হবে। কিছু দায়িত্বশীলতা দেখাতে হবে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’

তিনি বলেন, ‘যেজন দিবসে মনের হরশে জ্বালায় মোমের বাতি কবিতার কথা আজ আমাদের জীবনে বাস্তব হয়ে গেছে।’

পুলিশের নিয়োগ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘১৫ হাজার শিশু হারিয়ে গেছে। আওয়ামী লীগের আমলে পুলিশে দলীয় ভিত্তিতে নিয়োগ দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। সরকার পুলিশে গতি সঞ্চার করে ১৩ হাজার শিশু উদ্ধার করেছে।’

জামায়াতের আমিরকে উদ্দেশ্য করে রিভজী বলেন, ‘ভাষায় প্রকাশযোগ্য নয় এমন নোংরা ভাষা ব্যবহারকারী এক ছেলের পক্ষে কথা বলে একটি দলের প্রধান দেশে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাচ্ছেন। এটা কাম্য নয়। অশ্লীলতা পরিহার করতে হবে।’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হওয়ার কারণেই দলটির বিচার করা কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ মঙ্গলবার সকালে...
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের...
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘যতবার বাংলাদেশ গনতন্ত্র বাধার মুখে পড়েছে, ততবারই বিএনপি তা লড়াই করে গণতন্ত্র ফিরিয়ে...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তারকৃত ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর