বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: সাইফুল আলম নীরব

দেশের সংকটে সমাধানমূলক পরামর্শ না দিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

তেজগাঁও শিল্পাঞ্চলে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা ও মশক নিধনের ধারাবাহিক কর্মসূচি পরিচালনা করেন সাইফুল আলম নীরব। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন। 

নীরব বলেন, ‘ফ্যাসিস্টের নেতা–কর্মীরা বিভিন্ন গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গুপ্ত হামলাকারীদের উচিৎ জবাব দেওয়া হবে।’