সরকার ফেলে দেওয়া আর স্বৈরাচারের ফেরার বক্তব্যে যোগসূত্র রয়েছে: পাট প্রতিমন্ত্রী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম

একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সোমবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ নরসিংদী রেলস্টেশনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আপনারাই বলেন তেল নাই অথচ আপনারাই কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করেন, তখন তেলের অভাব হয় না। আপনারা বলেন আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দিবেন, ক্ষমতাচ্যুত করবেন। আজকের এ সভা থেকে বলতে চাই, আমরা জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণে, জনগণের সুখে-শান্তিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’

মো. শরিফুল আলম বলেন, ‘ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা এই দুঃসাহস রাখি— আগামী পাঁচ বছর পর আবার আমরা জনগণের মুখোমুখি হব। জনগণের কাজের হিসাব দেব। যদি আমরা ভালো কিছু করতে পারি, জনগণ আমাদেরকে সমর্থন দেবে। কিন্তু ভয় দেখিয়ে, ধাক্কা মেরে ফেলে দিয়ে, সরকারের পতন ঘটিয়ে দেবেন— ঐ স্বপ্ন যারা দেখেন, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব।’

 

দেশের সংকটে সমাধানমূলক পরামর্শ না দিয়ে বিরোধী দল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এক...
জ্বালানি তেলের দাম বাড়ায় মানুষের টিকে থাকা কঠিন হবে বলে মনে করছে খেলাফত মজলিস। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরুর পাঠানো এক...
সংবিধান সংশোধনের জন্য বিএনপির জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে ১১ দলীয় ঐক্য। সংশোধন নয়, গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংবিধানের সংস্কার করতে হবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...
বিএনপি সরকারকে একসঙ্গে দুটি বিরোধীদলের অপতৎপরতা সামলিয়ে দেশ চালাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। আজ রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
গাইবান্ধায় নেশার টাকার জন্য ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবা হামিদুল মিয়াসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর