শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহনের মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে: রিজভী

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার সকালে ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, সড়কে আইনবর্হিভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবহনে খাতে পরিবর্তন আনবে নতুন কমিটি। সড়কে দীর্ঘদিন ধরে চলা অন্যায় অনিয়ম দূর করাসহ যাত্রী সেবায় এই কমিটি ভূমিকা রাখতে পারবে।

রাজনীতিতে নতুন করে যে উশৃঙ্খলা তৈরি হয়েছে তা দূর করতে এই কমিটি ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন রিজভী।