বাংলাবান্ধার জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু

দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা শুরু করে তারা।

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম

দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা শুরু করে তারা।

এর আগে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পরে সেখান থেকে যাত্রা শুরু করে। তারা এলাকার সাধারণ মানুষের মধ্যে দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করে। পঞ্চগড়ের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এই কর্মসূচি ডিসেম্বরের মধ্যে শেষ করে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের কথা জানান তারা।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে- শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণ রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে ভারতে অবস্থান করা খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

তেঁতুলিয়ার বাংলাবান্ধায় কর্মসূচিতে স্থানীয়দের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহবায়ক আব্দুল্লাহ আল জাবেরসহ ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। কর্মসূচি শুরুর প্রথম দিনে বাংলাবান্ধা থেকে হেঁটে ২১ কিলোমিটার পথ অতিক্রম করে তেঁতুলিয়ায় দিনের কর্মসূচি শেষ হবে। এর মাঝে বিভিন্ন বাজারে দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা।

তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। ছবি: ইনডিপেনডেন্ট কর্মসূচির শুরুতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের সংবাদকর্মীদের বলেন, ‘বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকুক সেটা ভারত চায় না, তারা জুলাই হত্যাকারীদের বাংলোতে লালন পালন করছে। আমরা ভারত সরকারকে আহ্বান করতে চাই, আপনি যদি বাংলাদেশের মানুষকে সত্যি সত্যি বন্ধু মনে করেন, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন হাদী হত্যাকারীদের নিয়ে যেন কোনো কথা না বলেন। এর মাধ্যমে এটা স্পষ্ট হয় হাদী হত্যায় ভারত, আওয়ামী লীগ ও র সরাসরি জড়িত।’

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই ডিসেম্বরের মধ্যে কোন প্রক্রিয়ায় ভারতের সাথে কথা বলে খুনিদের ফিরিয়ে আনবেন, সেটা আপনাদের বিষয়। তবে হাদী হত্যাকাণ্ডকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয় তাহলে আপামর জনসাধারণকে সাথে নিয়ে যারা ভারতের প্রভুদের খুশি করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।’

ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতের এজলাস কক্ষে হাতাহাতিতে জড়ান জামায়াত ও বিএনপিপন্থী আইনজীবীরা। এমন কাণ্ডে এজলাস ত্যাগ করেন বিচারক। পরবর্তীতে পরিস্থিতি শান্ত...
স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাইয়ে দলীয় পরিচয়ের চেয়ে এলাকায় জনপ্রিয়তাকেই বেশি গুরুত্ব দেবে বিএনপি। এক্ষেত্রে স্থানীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির...
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০ থেকে ২২...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ক্ষুদ্র ও কুটির শিল্পগুলো হয়তো বৃহৎ কোনো শিল্প নয়, তবে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর