সংবাদ প্রকাশে দেশের ভাবমূর্তির প্রতি খেয়াল রাখতে হবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দেশের ভাবমূর্তির বিষয়টি লক্ষ্য রাখতে হবে।’

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘দেশের ভাবমর্তির বিষয়ে গণমাধ্যমের একটা ভূমিকা আছে।’ 

রিজভী বলেন, ‘এরশাদ এবং শেখ হাসিনার আমলে সাংবাদিকদের টাকা দিয়ে কিনতে চেয়েছিল। কিন্তু সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মতো সাংবাদিকদের কারণে গণতন্ত্র বার বার ফিরে এসেছে। 

তিনি আরও বলেন, ‘বরেণ্য সাংবাদিকদের মতো ব্যক্তিত্ব এখন আর দেখতে পাওয়া যায় না। গিয়াস কামাল চৌধুরীদের মতো সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছে কিন্তু তারা অটল, দৃঢ়চেতা ছিলেন।’