পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় রিজভী এসব কথা বলেন।
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় দল ও এর অঙ্গ ও সহযোগী সংঠনের নেতারা। এবার ৭ই নভেম্বর উদযাপনে দলের কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে হয় আলোচনা । তুলে ধরা হয় ৭ই নভেম্বর উদযাপনে দলের খসড়া কর্মসূচি।
যৌথসভায় ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই জাতির ওপর অগণতান্ত্রিক শক্তি আবার যদি চেপে বসার প্রচেষ্টা চালায় তাহলে ৭ই নভেম্বরের চেতনা জনগণকে ঐক্যবদ্ধ করবে। সকল শৃঙ্খল ভেঙে মুক্ত পরিবেশ তৈরি করবে। স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার তৈরি করে এই দেশের স্বাধীনতাকে সুরক্ষা করতে সবাইকে অভয় মন্ত্রে বলীয়ান করবে।’
যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘পরাজিত শক্তির সঙ্গে কেউ যদি রাজনৈতিক ফায়দা নিতে চায় তাহলে জনগণের কাছে তারা এক্সপোজ হবেন। জনগণের কাছে তারা ধরা খেয়ে যাবেন। এত রক্ত ঝরিয়ে যারা দেশকে বধ্যভূমিতে পরিণত করেছিল তাদের সাথে হাত মিলিয়ে যদি দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেন তাহলে সেটার দায় তাদেরকেই নিতে হবে। যারা বিশৃঙ্খলা করতে চায়, দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকার সেটার ব্যবস্থা গ্রহণ করবে।’
কেউ পরাজিত শক্তির সাথে আঁতাত করে ফায়দা লুটতে চাইলে বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে এর দায় তাদের নিতে হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
পরে, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।