উপ-নির্বাচন

মিষ্টির পদত্যাগ করা আসনে এলিজা জামানকে মনোনয়ন বিএনপির 

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান। 

পরে গণমাধ্যমকর্মীদের এলিজা জামান জানান, বিগত ১৭ বছর ধরে যারা রাজপথে ছিলেন এবং যারা নির্যাতিত, প্রধানমন্ত্রী তাদের বেছে নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় তাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। 

এ সময় প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা জানান তিনি। 

এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।