ভূরাজনীতির কারণে পরিকল্পিতভাবে দেশে মাদক প্রবেশের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘দেশের জনসংখ্যার ৫ শতাংশ মাদক সেবনে যুক্ত।’
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া মাদক পরিবহন সম্ভব নয় বলেও জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি পরিবার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই সংসদ সদস্য।