প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে ১৪০০ ছাত্র-জনতা হত্যাকারী শেখ হাসিনাকে, বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। দেশে যাতে আর কোনো অত্যাচারী ফ্যাসিস্টের জন্ম না হয় সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে ৭ নভেম্বরের চেতনা প্রেরণা জুগিয়েছে। রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সামাজিক আন্দোলনেও সক্রিয় হতে মহিলা দলের নেত্রীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।