সরকারের দুর্বলতায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সাহস পাচ্ছে: আখতার হোসেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

সরকারের দুর্বলতার সুযোগেই আওয়ামী লীগ দেশে নাশকতা চালানোর সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে’ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। 

আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দেশে আবারও মানুষ পোড়ানোর রাজনীতি ফিরে আসছে।’ 

বিরোধীদলীয় জোটের এই নেতার অভিযোগ, সরকার বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসের ঘটনাগুলোতে দায়মুক্তি নেওয়ার চেষ্টা করছে। 

সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে যারা আগুন দিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এনসিপির নেতাকর্মীরা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়োন্ত্রণ করতে সরকারকে আহ্বান জানান তারা। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। 

পরে বাংলামোটর এনসিপির কার্যালয়ের সামনে মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। পরে সেটি শাহবাগে গিয়ে শেষ হয়।

ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টোকিওর একটি হোটেলে জাপান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ আলোচনা সভা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 
ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শেখ হাসিনা এখন কেন...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারে থাকার সময় দেশকে ভারতের ক্রীতদাস বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই...
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন। আজ তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর...
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে তুরস্কের আন্তালিয়া থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর