যারা দেশ ছেড়েছে, তারাই ষড়যন্ত্র করছে: জামায়াত আমির

ডিসেম্বর মাসে জামায়াতে ইসলামী সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘পাপের বোঝা বেশি বলেই দেশ ছেড়ে পালিয়েছে যারা, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।’ 

শনিবার দুপুরে রাজধানীল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তেন দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন।

এসময় জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপোস করবে না জামায়াত। 

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘সরকারকে জামায়াত এখনই ফ্যাসিস্ট বলতে চায় না। ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্য রয়েছে।’ 

স্থানীয় নির্বাচনে ‘ভোট ডাকাতদের’ ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াত আমির। 

একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ‘ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে সংবাদ পরিবেশন করা হচ্ছে যে, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যেতে হবে, তাকে নিরাপত্তা দিতে হবে। একটি প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এই কথা বলার কোনো অধিকার নেই।’