প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার সাক্ষাৎ করতে যাচ্ছে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল সোমবার সাক্ষাৎ করবে এনসিপির একটি প্রতিনিধি দল।

শনিবার রাতে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। তবে দলটি বলছে, জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে–গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার। ঐক্যের ধারাবাহিকতা রক্ষারও আহ্বান তাদের।

এদিকে, এরইমধ্যে দলীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে এনসিপি। পাঁচ দাবি সামনে রেখে সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।