যারা আবার দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু করেছে এবং দেশের উন্নয়ন চায় না, তাদের প্রতিহত করতে ব্যবসায়ীসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। শুধু সমুদ্রবন্দর নয়, বিমানবন্দরের উন্নয়নেও পরিকল্পনা করছে সরকার।
এরই মধ্যে বাংলাদেশ বৈশ্বিক বিনিয়োগের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পরে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন, এমপি আবু সুফিয়ানসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।


