দিল্লির সহযোগিতায় পশ্চিমবঙ্গের পেট্রাপোলে আওয়ামী লীগ নেতারা ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ভারত সরকারের গ্রিন সিগন্যাল নিয়েই আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। পালিয়ে গেলেও ক্ষমতায় যেতে আবারো মানুষ হত্যা ও রক্তপাত করতে চান শেখ হাসিনা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৭ বছরের পাচার করা টাকায় নেতাকর্মীদের দিয়ে সারা দেশে অগ্নিসন্ত্রাস করছে আওয়ামী লীগ। তারা যদি মনে করে হত্যার মধ্য দিয়ে সরকারের পতন ঘটাবে তা হবে ব্যর্থ পরিকল্পনা। সারাদেশে তারা যে অস্থিতিশীল কর্মকাণ্ড করছে তাতে সরকার ভীত নয়।
রুহুল কবির রিজভী বলেন, ‘এতো তাণ্ডব করলেও সরকার গণতান্ত্রিকভাবে তাদের মোকাবিলা করছে। আর এটাই শেখ হাসিনা ও তারেক রহমানের পার্থক্য।’