কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা ভেঙে গেছে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গেছে বলেই বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার বিকেলে রাজশাহীতে সমাবেশে তিনি এ কথা বলেন। 

বিএনপির সমালোচনা করে নাহিদ আরও বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে দলটি জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। বিএনপির প্রতি আস্থা হারিয়েছে জনগণ।’ 

এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিকে চিরতরে নিষিদ্ধের দাবিও জানান তিনি। 

গঙ্গা চুক্তির মেয়াদ ডিসেম্বরে শেষ হয়ে যাবে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘রাজশাহী অঞ্চলকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে পাশের দেশ। সেই ষড়যন্ত্রে যোগ দিয়েছে পতিত আওয়ামী লীগ।’