জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে টানাটানির মধ্যে দীর্ঘদিন পর গণমাধ্যমের সামনে আসেন রওশন এরশাদ। সংবাদ সম্মেলনে দলটির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এখন থেকে রওশন এরশাদ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জিএম কাদের থাকছেন কো চেয়ারম্যান আর মশিউর রহমান রাঙ্গা মহাসচিব। আগামী এক সপ্তাহের মধ্যে দলের সংসদীয় সভায় নির্বাচিত হবেন বিরোধীদলীয় নেতা। আর ৬ মাসের মধ্যে জাতীয় কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হবেন।
এর পরপরই বনানীর কার্যালয়ে জিএম কাদের পাল্টা সংবাদ সম্মেলন করে জানান, এইচ এম এরশাদের মৃত্যুর পর প্রথম প্রেসিডিয়াম বৈঠকে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এনিয়ে দলে শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জিএম কাদের দাবি করেন, দলীয় ২৫ এমপির ১৫ জনের মতামতের ভিত্তিতেই স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে, বিরোধীদলের নেতা কে?
অবশ্য জিএম কাদেরের ওই চিঠিতে আপত্তি তুলে এরিমধ্যে স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছেন রওশন এরশাদ।