ডেনমার্কে ইসালে সাওয়াব মাহফিল ও ইসলামি সাংস্কৃ‌তিক প্রতিযোগিতা

ডেনমার্কে বাংলাদেশি প্রবাসী নূর কামাল এমদাদের অকাল মৃত্যুতে মরহুমের রু‌হের মাগফিরাত কামনায় ইসালে সাওয়াব মাহ‌ফিল ও ইউরো‌পীয় বাংল‌া‌দেশি কমিউনি‌টির শিশু–কি‌শোর‌দের নি‌য়ে অনু‌ষ্ঠিত ইসলামিক সাংস্কৃ‌তিক প্রতি‌যোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি ডেনমা‌র্কের রাজধানী ক‌ো‌পেন‌হে‌গে‌নে মিনহাজুল ক‌োরআন ইন্টারন‌্যাশনাল কন‌ভেনশন হল, ন‌রেব্রু‌তে এই অনুষ্ঠানের আ‌য়োজন ক‌রে তরুণ বাংলা‌দেশি‌দের সংগঠন আহ‌লে সুন্নাহ যুব সাংস্কৃ‌তিক ফোরাম, ডেনমার্ক।

সংগঠ‌নের সভাপ‌তি মো. রা‌কিবুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অতি‌থি ছি‌লেন ইংল‌্যান্ড থেকে আগত সেন্ট্রাল ব্রিস্টল মস‌জি‌দের খ‌তিব ও গাউ‌সিয়া ক‌মি‌টি ইংল‌্যান্ডের সভাপতি বি‌শিষ্ট ইসলামি গ‌বেষক ও লেখক হা‌ফেজ মুফ‌তি ইকরাম উ‌দ্দিন। উ‌দ্বোধ‌নী বক্তা ছি‌লেন বায়তুল মোকাররম ডেনমা‌র্কের খ‌তিব আল্লামা ওয়া‌জি উল্লাহ, ব‌ি‌শেষ বক্তা ছি‌লেন পর্তুগাল থেকে আসা ইউ‌নিভা‌র্সিটি কো-ইন-ব্রা র পিএইচ‌ডি গব‌ষেক তরুণ ইসল‌ামি চিন্তাবিদ মোহাম্মদ হা‌বিবুর রহমান আলকা‌দেরী, বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন আর্ন্তজা‌তিক খ‌্যা‌তিমান ক্বারি না‌দিম আকতার পেশ ইমাম মিনহাজুল কোরান মস‌জিদ, ন‌রেব্রু। 

সভায় এর আগে কো‌পেন‌হে‌গে‌নের রিস হাসপাতা‌লে স্ট্রোকজনিত অকাল মৃত‌্যুবরণকারী বাংলা‌দেশি রেমিট‌্যান্স‌ যোদ্ধা নূর কামাল এমদাদ‌কে ন‌ি‌য়ে স্মৃ‌তিচারণ ক‌রে বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশি কম‌উিন‌ি‌টির নেত ও সংগঠক বেলা‌য়েত বাবুল, দিল মোহাম্মদ বাবু, মাহবুবুর রহমান, আবু বকর, মোহাম্মদ হুমায়ুন, হাসান পিনু ও মোহাম্মদ সে‌লিম। সভা পর‌চিালনা ও সঞ্চালনায় ছি‌লেন শহীদুল ইসলাম টিপু।

বক্তারা রে‌মি‌টেন্স যোদ্ধা মরহুম নূর কামা‌ল এমদা‌দের অকাল মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবা‌রের প্রতি সম‌বেদনা জ্ঞাপন ক‌রে ব‌লেন, ‘নূর কামাল এমদাদ জীবদ্দশায় ডেনমা‌র্কে বাংলাদেশ থেকে নতুন আগত‌দের নানা রকম সাহায‌্যসহ‌যোগীতায় সদা তৎপর থাক‌তেন। পাশাপা‌শি ইসলামী সাংস্কৃ‌তির প্রচার–প্রসা‌রে নি‌বেদিত প্রাণ মানুষ ছি‌লেন। মহান আল্লাহ পাক যেন মরহু‌মের পরকা‌লে শা‌ন্তি দান ক‌রেন।’

স্মরণসভার পর ২০২৪ সা‌লে অনু‌ষ্ঠেয় ইউ‌রো‌পীয় বাংলা‌দেশি শিশু–কি‌শোর‌দের নিয়ে ইসলামিক সাংস্কৃ‌তিক প্রতি‌যোগিতার ফলাফল ঘোষণা করে পুরস্কার ও সনদ তু‌লে দেন অ‌তি‌থিরা। য‌া‌তে প‌বিত্র কোরআন তেলাওয়াত প্রতি‌যোগিতায় ক গ্রু‌পে ১ম হন উ‌ম্মে সা‌ফিয়া জামান (সুই‌ডেন), ২য় ইসমাঈল মোহাম্মদ চৌধুরী (ডেনমার্ক), ৩য় হন মোহাম্মদ মিকাইল আলী ( ইংল‌্যান্ড) ও আ‌য়েশা মিয়াজী (সুই‌ডেন)। ইসলামিক চিত্রাংকন প্রতি‌যোগিতায় ক গ্রু‌পে প্রথম হয় মা‌রিয়া দে‌লোয়ার (পোল‌্যান্ড), ২য় হন মহ‌সিন আয়ান (পর্তুগাল) ও ৩য় হন ইসমাঈল মোহাম্মদ চৌধুরী (ডেনমার্ক)। গ্রুপ খ–তে ১ম হন আদনান সা‌মিরা খাতুন (ডেনমার্ক), ২য় হন সারাহ রুমাইছা রহমান (ফিনল‌্যান্ড) ও ৩য় হন বুশরা মিয়াজী (সুই‌ডেন)।

ডেনমার্কে প্রবাসী নূর কামাল এমদাদের রু‌হের মাগফিরাত কামনায় ইসালে সাওয়াব মাহ‌ফিলে কিয়াম পাঠ চলছে। ছবি: লেখক

আজান বিষ‌য়ে ১ম হন তাহারাত সা‌ফির (ফিনল‌্যান্ড), ২য় হন আদনান সা‌মিরা খাতুন (ডেনমার্ক)। ইসলামি সং‌গী‌তে ক গ্রু‌পে বিজয়ী হন উ‌ম্মে সা‌ফিয়া জামান ( সুই‌ডেন) ও খ গ্রু‌পে আদনান সা‌মিরা খাতুন (ডেনমার্ক)।

সবশে‌ষে মিলাদ-‌কিয়াম পাঠ ক‌রে দোয়া মোনাজাত করার পর ইউ‌রোপের বি‌ভিন্ন দেশ ও শহর থেকে আগতদের নি‌য়ে মেহমান ও অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক প‌রি‌বেশন করা হয়।