প্যারিসে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’ অনুষ্ঠিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ও সৃজনশীলতার সমন্বয়ে গত ১৮ অক্টোবর, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল প্যারিসে বসবাসরত বাংলাদেশি, শ্রীলঙ্কান ও ভারতীয় ফ্যাশন এবং সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত কমিউনিটিকে একই মঞ্চে একত্রিত করা।

পাশাপাশি, পারস্পরিক সহযোগিতা, পেশাগত যোগাযোগ ও দক্ষতা বিকাশের সুযোগ সৃষ্টি করাও ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানটি আয়োজনের উদ্যোগ নেয় শানুরাই। সার্বিক তত্ত্বাবধান, পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিল নূরা’স বিউটি। ফ্রিল্যান্স মেকআপ শিল্পী, সৌন্দর্য বিশেষজ্ঞ, ফ্যাশন ডিজাইনার এবং উদীয়মান প্রতিভাবানদের একত্রিত করার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে ডিজাইনার হিসেবে যুক্ত ছিলেন রেক্স ক্রিস্টি এইইএফই। আয়োজনটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল পেটালস অব প্যারিস এবং নাইস ফ্যাশন হাউস।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জি বুম্বা ও প্রিসকা। নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শ্যামসি ও সুজে মাস্টার। অনুষ্ঠানের গণমাধ্যম সহযোগী হিসেবে দায়িত্ব পালন করে এমএস মিডিয়া সার্ভিস।

বিভিন্ন সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান প্যারিসের দক্ষিণ এশীয় ফ্যাশন ও সৌন্দর্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।

আয়োজকদের লক্ষ্য, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিভাবানদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা এবং ফ্যাশন ও সৌন্দর্যশিল্পে বৈচিত্র্য, সৃজনশীলতা ও পারস্পরিক সহযোগিতাকে আরও উৎসাহিত করা।

ফ্রান্সের বেসাঁসোঁ শহরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ–এসিবিবির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের...
বাংলাদেশ ও ভারতের পাশাপাশি দূর প্রবাসের নানা দেশেও এখন উৎসবের আমেজ। উত্তর আমেরিকার দেশ কানাডায় মহাসমারোহে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজশাহীর তাহেরপুরে...
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা চুক্তি সই হয়েছে। এছাড়া দুটি অনুদান চুক্তি ও অভিপ্রায়পত্র সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার টোকিওতে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য...
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে।
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, কার্যকর নীতিমালা প্রণয়ন এবং জ্বালানি রূপান্তরে সামাজিক ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’।...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর