ঢাকার উত্তরার মাইলস্টোন ট্র্যাজিডি কোনো সাবোটাইজ কি না– এর নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়েছে আমেরিকা প্রবাসীরা। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত শোকর্যালির বক্তব্যে এ দাবি জানান প্রবাসী বাংলাদেশি নেতারা।
বাংলাদেশি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ'র আয়োজনে মাইলস্টোন ট্র্যাজিডির নিহতদের স্মরণে শোকর্যালিতে সংগঠনের সভাপতি ফরিদ আলম ও সাধারণ সম্পাদক এস এম সোলায়মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমেরিকার ডেমোক্রেটিক লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি কাজি শাখাওয়াত হোসেন আজম, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন, কৃষিবিদ মিজানুরসহ নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির নেতারা।
শোকর্যালিতে নিহত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ারও দাবি জানানো হয়।
মাইলস্টোন ট্র্যাজিডির নিহতদের স্মরণে নিউইয়র্কের ডাইভার্সিটিতে অস্থায়ী বেধীতে ফুল দিয়ে শোক ও সমবেদনা জানাতে অস্থায়ী শহীদ বেধী স্থাপন ও কালো ব্যাজ ধারণ করেছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএসএ।