প্যারিসে পাঠক-লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের মিলনমেলায় শেষ হলো প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা। গত শনিবার সকালে প্যারিসের উপকণ্ঠ সেইন ডেনিসে সিটি করপোরেশন হলে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক বইমেলার অনুষ্ঠিত হয়।
বাংলা বই নিয়ে দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্যারিস থেকে প্রকাশিত বাংলা পত্রিকা প্যারিস টাইমস।
লেখক আড্ডা, কবিতা পাঠ, গানের পাশাপাশি দেশীয় হরেক রকমের খাবারে স্টল ছিল মেলা প্রাঙ্গণে। বইমেলায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বইপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
দিনব্যাপী এ বইমেলা উদ্বোধন করেন, স্থানীয় মেয়র মিশেল ফোরকেড।
এসময় উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা'র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, কবি ও লেখক রবিশঙ্কর মৈত্রী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, কাউন্সিলার আরবিদাহ এইট এহিকিটোনে, ফরাসি ফটোগ্রাফার আলেক্সান্দ্রা রোসিনস্কি, লেখক ও মুক্তিযোদ্ধা এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, লেখক ফৌজিয়া খাতুন রানা, কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য, লেখক ও সমাজকর্মী নয়ন এনকে, কবি মেরী হাওলাদার, সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সুরুপ ছদিওল, আয়েবা'র ভাইস প্রেসিডেন্ট তাসলিম রানা, খ্যাতিমান সঙ্গীতশিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিনসহ আরও অনেকে।