বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান

বার্লিন, জার্মানির রাজধানী। এটি জার্মানির সবচেয়ে বড় শহর। শহরটি স্প্রি নদীর তীরে অবস্থিত। ঐতিহাসিক গুরুত্ব, সংস্কৃতি, শিল্পকলা এবং আধুনিক জীবনযাত্রার জন্য বার্লিন পুরো বিশ্বে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়। 

জার্মানির ঐতিহাসিক ও স্থানীয় নাম হলো ডয়েচল্যান্ড (Deutschland)। প্রাচীনকালে রোমানরা এই অঞ্চলকে জার্মেনিয়া (Germania) বলতো। ইউরোপীয় সমভূমিতে অবস্থানের কারণে, বার্লিন নাতিশীতোষ্ণ মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। শহরটির প্রায় এক-তৃতীয়াংশ এলাকা বন, উদ্যান, নদী, খাল ও হ্রদ দ্বারা গঠিত।  

জার্মানির বর্তমান জনসংখ্যা আনুমানিক সাড়ে ৮ কোটি। এটি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ। বার্লিন শহরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৩৫ লাখ।

বার্লিন শহরে সোমবার (২৪ আগস্ট) Melia Hotel International–এর বল রুমে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। ইউরোপের বিভিন্ন শহর থেকে প্রায় দুই শতাধিক মানুষ (কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকসহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব) উপস্থিত হন।

উপস্থিত ব্যক্তিদের মধ্যে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনেয়ার চৌধুরী, বার্লিন বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার জুলকার নাইম, কাউন্সিলর আবুল জব্বার, মনছব আলী, আবুল কালাম আজাদ, খসরু খান, রুহুল আমিন চৌধুরী মামুন, আমি তাবেদার রসুল বকুল, সাব্বির আহমেদ চৌধুরী, মোস্ততাফিজুর রহমান লস্কর, সৈয়দ মাহমুদুর রহমান,আনাস পাশা, নাহাস পাশা, আ স ম মাসুম, আহমেদ হোসেন হেলাল, ইব্রাহিম খলিল, সাইম চৌধুরী, শেবুল চৌধুরী, শাহ সাফি, সৈয়দ দুলাল, সাদেক আহমেদ, সাইদা আমিনা খাতুন, গাওসুল ইমাম চৌধুরী সুজন, ফয়জুর রহমান প্রমুখ অন্যতম।

বার্লিনে বাংলা কাগজ বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একাংশ। ছবি: লেখক

এবার অনুষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে বাংলা কাগজ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়াদ আহাদ ও মিতা।

*জার্মানির বার্লিন শহরে অবস্থানকালে ২৫ আগস্ট ২০২৬ তারিখে লেখা