শনিবার লা লিগায় মাঠে নামছে দুই মাদ্রিদ জায়ান্ট। রাত সোয়া ৯টায় মালাগার আতিথ্য নেবে আতলেতিকো মাদ্রিদ। আর রাত পৌনে দুইটায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।
৫৮ পয়েন্ট নিয়ে লিগ টপার বার্সা। ৪৯ নিয়ে টেবিলের দুইয়ে আছে আতলেতিকো। মালাগাকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে চান দিয়েগো সিমিওনি দল। সবশেষ দুই ম্যাচে জয় আত্মবিশ্বাসী লস রজিব্লাঙ্কস। রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদ পরীক্ষা রিয়াল মাদ্রিদের।
সবশেষ ম্যাচে ড্র করে টাইটেল রেইস থেকে আরও পিছিয়ে পড়েছে জিদানের দল। এ ম্যাচে জয় পেলে টেবিলের তিনে উঠবে গ্যালাক্টিকোস। ৩৯ পয়েন্ট নিয়ে চারে রিয়াল। আরেক ম্যাচে সন্ধ্যা ছয়টায় ভিয়ারিয়ালের প্রতিপক্ষ আলাভেস।