নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 

নক আউট ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। শুরুর একাদশে আফঈদাকে ফেরান হেড কোচ পিটার বাটলার। 

ম্যাচের শুরু থেকে গতিময় ফুটবল নেপালের। হাই প্রেসিং করে চাপে রাখে বাংলাদেশকে। ২৩ মিনিটে আসে সাফল্য। কর্ণার থেকে গোল করেন গীতা রানা। 

সমতায় ফেরার মত ফুটবল খেলতে পারছিল না মারিয়া-ঋতুরা। উল্টো বেশকবার ব্যবধান দ্বিগুন করার সুযোগ হারায় নেপাল। 

আক্রমণভাগের ধারা বাড়াতে দুই পরিবর্তন করেন বাটলারর। তাতে গতি ফেরে বাংলাদেশের খেলায়। তবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না লাল-সবুজের মেয়েরা।

দলীয় প্রচেষ্টায় ম্যাচে ফিরতে পারছিল না বাংলাদেশ। চাপের মুখে ত্রাতা হয়ে আসেন দলের বড় তারকা ঋতুপর্ণা। চোখধাঁধানো অলিম্পিক গোল করে সমতা ফেরান। 

বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার জানান, ভাগ্য বাংলাদেশের পক্ষে ছিল। ইনজুরি টাইমের নাটকীয়তায় সাগরিকাই আলো কেড়ে নেন। শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে সুপার সাব সাগরিকার গোল। আত্মবিশ্বাস নিয়েই ৫ জুন শিরোপা লড়াইয়ে নামবে লাল-সবুজের মেয়েরা।

প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
চলমান গ্যাসের সংকট কাটতে দেড় সপ্তাহের মতো লাগতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লাইন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁকে দেখতে আজ বুধবার সকালে হাসপাতালে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর