সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে জোড়া গোল করেন কডি গাকপো ও ব্রায়ান ব্রবি। ম্যাচের শুরু থেকে সুইডিশদের চাপে রাখে নেদারল্যান্ডস। ১৭ মিনিটের মধ্যে ব্রায়ান ব্রবির জোড়া গোল।
বিরতির পরও ডাচদের দাপট। এবার ৭ মিনিটের মধ্যে জোড়া গোল করেন কডি গাকপো। লিভারপুল তারকার শেষ গোলটি এবারের বিশ্বকাপে শততম গোল। ৩৩তম ম্যাচে এসে শততম গোলের দেখা মিললো। ১৯৫৮ বিশ্বকাপের পর দ্রুততম একশ গোল হলো এই বিশ্বকাপে।
৫৯ মিনিটে একটি গোল শোধ দেয় সুইডেন। তবে শেষে সামারভিলের গোলে, বড় জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে ডাচরা। নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে কোমানের দল।