উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারাল জার্মানি

আপডেট : ২১ জুন ২০২৬, ০৮:১৬ এএম

ডেনিজ উনদাভের জোড়া গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে জার্মানি। এই জয়ে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত জার্মানদের। 

গেল দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে না পারা জার্মানি এবারও সেই শঙ্কার মধ্যে পড়েছিল। আইভরি কোস্টের বিপক্ষে শুরুটা দাপুটে হয়নি। বরং ৩০ মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে আইভরি কোস্টই এগিয়ে যায়। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধের শুরুতেও ডাই ম্যানশ্যাফট ছন্দহীন। জার্মানি ছন্দ খুঁজে পায় ৬০ মিনিটে জামাল মুসিয়ালার বদলি হিসেবে ডেনিজ উনদাভ নামার পর। উনদাভ নামা মাত্রই ৩৬০ ডিগ্রি এঙ্গেলে জার্মানির খেলা ঘুরে যায়। স্টুটগার্টের এই ফরোয়ার্ড যেন ম্যাজিক জানেন। ৬৮ মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে গোল করে জার্মানিকে সমতায় ফেরান উনদাভ।

এরপর খেলা যখন নিশ্চিত ড্রয়ের দিকে, তখন যোগ করা সময়ে জার্মানির পক্ষে জয়সূচক গোলটিও করেন উনদাভ। ডিবক্সে বল পেয়ে শট নিতে এক মুহূর্ত দেরি করেননি। 

এর আগে, কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ শেষের ২৬ মিনিট আগে বদলি নেমে গোল করেছিলেন উনদাভ। সঙ্গে দুটি অ্যাসিস্ট। জার্মান দলে নিজেকে মহা গুরুত্বপূর্ণ করে তুলেছেন এই ফরোয়ার্ড। 

সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নেদারল্যান্ডস। ডাচদের পক্ষে জোড়া গোল করেন কডি গাকপো ও ব্রায়ান ব্রবি। ম্যাচের শুরু থেকে সুইডিশদের চাপে রাখে নেদারল্যান্ডস। ১৭ মিনিটের মধ্যে ব্রায়ান ব্রবির জোড়া গোল। 
কথায় আছে, বাঘ এক পা পিছিয়ে যায় থাবা মারার আগে। ব্রাজিলও যেন ঠিক সেটাই করেছে। মরক্কোর বিপক্ষে ড্র, চারদিকে সমালোচনা, মাঠজুড়ে অগোছালো ফুটবল। বিশ্বকাপের শুরুটা মোটেও ব্রাজিলসুলভ ছিল না। কিন্তু বড়...
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর চারপাশে ওঠে সমালোচনার ঝড়। আলোচনা হতে থাকে ব্রাজিলের দুর্দশা নিয়ে। দলে ন্যাচারাল স্ট্রাইকার নেই, মিডফিল্ডের অবস্থাও যাচ্ছেতাই। এই ছন্নছাড়া...
অবশেষে বিশ্বকাপে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে এসে প্রথম ম্যাচেই মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছিল সেলেসাওরা। কিন্তু আজ শনিবার (২০ জুন) সকালে...
কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
দেশে বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। বেশি বৃষ্টি হচ্ছে বর্ষা মৌসুম শুরুর আগে ও পরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গত চার বছর ধরেই প্রকৃতির এই অনিয়ম চলছে। ফলে, পিছিয়ে যাচ্ছে বর্ষাকাল, বাড়ছে তাপ। কৃষি...
রাঙামাটির নানিয়াচরে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুতায়িত হয়ে শতাব্দী চাকমা (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মারা গেছেন। গতকাল শনিবার সকালে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজ কল্যাণ...
লোডিং...

এলাকার খবর