টিপিক্যাল বাংলাদেশি মেজাজের কারণে পারফর্মেন্সে উন্নতি নেই আসছে না সাফল্য। হকি খেলোয়াড়ের তাড়াহুড়ো না করে পরিকল্পিত খেলার পরামর্শ সাবেক কোচ অলিভার কার্টজের। বলছেন- সাফল্যে পেতে ঘরোয়া লিগ শেষে দরকার জাতীয় দলের লম্বা ক্যাম্প। এশিয়ান গেমসে ভালো ফলাফলের জন্য সাবেক শীষ্যদের সাহসী খেলার পরামর্শ তার।
ডাগ-আউট বদলায়নি। বদলায়নি শিষ্য, দলে রয়েছেন চয়ন, মিমো, অসিম, শিতুলরা। জার্সিতে এসেছে পরিবর্তন। জাতীয় দলের কোচিং ক্যারিয়ার শেষে, দায়িত্ব নিয়েছেন মেরিনার ইয়াং ক্লাবের। আগে যেখানে কাজ করতেন ৩০ থেকে ৩৫ জন খেলোয়াড় নিয়ে এখন পরিকল্পনা-পরীক্ষা-নিরীক্ষা করতে হচ্ছে ১২ দল নিয়ে।
তাইতো বাংলাদেশের হকিকে বেশি করা জানা হচ্ছে অলিভার কার্টজের। আধুনিক যুগের খেলার সাথে খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন না হওয়ায় হতাশ সাবেক এই কোচ।
বাংলাদেশের সাবেক কোচ অলিভার কার্টজ বলেন, প্রতি ম্যাচে গোল হচ্ছে। দলগুলো ভালো খেলছে। প্রিমিয়ার লিগ দেখে মন হবে খেলোয়াড়দের মান বেড়েছে। আমি বলবো না। কারণ তারা অনেক তারাহুড় করে। বলে দখল রেখে খেলে যাওয়ার মানুষিকতা এখনও কারো মাঝে দেখি না। আন্তর্জাতিক অঙ্গনে যা খুব দরকার।
সামনেই এশিয়ান গেমস চ্যালেঞ্জ। নতুন কোচ গোপিনাথের হাতে দ্রুত ভালো কিছুর আশা দেখছেন না এই কোচ। বলছেন বাংলাদেশের হকির উন্নতিতে দরকার দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। সাথে ঘরোয়া লিগগুলো নিয়মিত রাখা।
অলিভার কার্টজ আরো বলেন, প্রিমিয়ার লিগের জন্য মাত্র এক মাস অনুশীলন করে কিছু হবেনা। জাতীয় দলকে দীর্ঘ সময় এক সাথে রাখতে হবে। লিগগুলোর সাথে জাতীয় দলকেও সমন্নয় করতে হবে। তিন থেকে চার মাসের ক্যাম্প করতে পারলে লাভ হবে।
চয়ন-জিমি-আশরাফুলের মতো তারকারা দেশের বাইরে লিগ খেলে অভিজ্ঞতা অর্জন করছেন। তরুনদের তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে বড় আসরে বুক চিতিয়ে খেলার পরার্মশ অলিভারের।