আচরণবিধি ভঙ্গের দায়ে রুবেলকে সতর্ক করেছে আইসিসি

আচরণবিধি ভঙ্গের দায়ে রুবেল হোসেনকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে আইসিসি। এছাড়া একটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে রুবেলকে।

দেরাদুনে দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানের ইনিংসের ১১ তম ওভারে সামিউল্লাহ শেনওয়ারির বিরুদ্ধে এলবিডব্লিউর আপিল করেন রুবেল। তাতে আম্পায়ার সাড়া না দিলে আম্পায়ারের সিদ্ধান্তে নিজের অসন্তোষ জানান এই পেইসার। ম্যাচ শেষে দুই আম্পায়ার ও ম্যাচ রেফারির বিচারে এই শাস্তি দেয়া হয় রুবেলকে।

যেখানে বলা হয়েছে আইসিসির আচরনবিধির লেভেল-১ ভঙ্গ করেছেন রুবেল। ম্যাচের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করেন রুবেল। শাস্তিও মেনে নেন এই পেইসার। তাই আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

/এম-আই/