প্রিমিয়ার বিভাগ হকি লিগে আজই শ্রেষ্ঠত্ব নিশ্চিত হয়ে যেতে পারে মোহামেডানের। মেরিনার ইয়াংসের বিপক্ষে নূন্যতম ড্র প্রয়োজন সাদা-কালোদের। অন্যদিকে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মেরিনার ইয়াংসের। মওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল সাড়ে ৩টায়।
টুর্নামেন্ট শুরুর আগে সাদা-কালোরা সেভাবে ছিলো না আলোচনায়। মোহামেডান কক্ষপথে থেকেছে অভিজ্ঞদের অবদানে। ১৪ ম্যাচে ৭ হ্যাট্ট্রিকে ২৫ গোলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাসেল মাহমুদ জিমি। নেপথ্যের ভূমিকায় ভারসাম্য ধরে রেখেছেন রানা-পিন্টুরা।
সোনালী ব্যাংকের বিপক্ষে দাপুটে জয় এনে দিয়েছে শিরোপার দ্বারপ্রান্তে। কাপ জয়ে শেষ ম্যাচে ড্র করলেই যথেষ্ঠ মোহামেডানের।
সুপার ফাইভে আবাহনীর কাছে হার কোণঠাসা করে দিয়েছে মেরিনারসকে। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই মেরিনারসের।
হকি রোমাঞ্চ ছাপিয়ে শেষদিকে বড় হয়ে উঠছে গোলযোগের শঙ্কা। খেলোয়াড়দের টার্ফে মনোযোগ হারানোর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। কঠিন পরিস্থিতিতে মনোযোগ ধরে রাখার পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞরা।
/এম-আই/