বিশ্ব রেকর্ডের পর অজিদের বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়

ওডিআইতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ার ম্যাচ ২৪২ রানে জিতেছে ইংল্যান্ড। ওডিআইতে এটাই অজিদের সবচেয়ে বড় হারের লজ্জা।

নটিংহ্যামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রেকর্ড ৪৮১ রান জড়ো করে ইংল্যান্ড। ছাড়িয়ে যায় নিজেদেরই গড়া পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রানের রেকর্ড। ভিত গড়ে দেন জনি বেয়ারস্টো ও জেসন রয়। উদ্বোধনী জুটিতে তোলেন ১৫৯ রান। দ্বিতীয় উইকেটে মাত্র ৮৮ বলে ১৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো ও অ্যালেক্স হেইলস। ৬৯ বলেই বেয়ারস্টোর স্পর্শ করেন সেঞ্চুরি। ১৩৯ রানে থামেন এই ওপেনার। ১৪৭ করেন ইেইলস।

ওউইন মর্গ্যানের ব্যাটে আসে ৬৭ রান। জবাবে থ্রি লায়ন্স স্পিনারদের ঘূর্ণিতে ২৩৯ রানে গুটিয়ে যায় অজিরা। সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার ট্রাভিস হেড। ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন আদিল রাশিদ। মইন আলী তুলে নেন ৩ উইকেট।